• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রামুতে ২ ছাত্রীর মৃতদেহ উদ্ধার

lashকক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীর মৃতদেহ ১৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। নিখোঁজ হওয়া ছাত্রী নারগিস আকতার (১১) ও আনিসা (৯) দুজনই আপন বোন।

তারা কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ ভিলেজারপাড়ার মাদ্রাসা শিক্ষক মৌলানা এনাম উল্লাহর মেয়ে। নারগিস আকতার কাউয়ারখোপ রিয়াজুস ছালেহা বালিকা মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং আনিসা কাউয়ারখোপ বালিকা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

কাউয়ারখোপ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার কাজী আবদুল্লাহ আল মামুন বলেন, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাঁকখালী নদীতে গোসল করতে যায় নারগিস ও আনিসা। কিন্তু দীর্ঘক্ষণ পর বাড়িতে না ফেরায় মাসহ পরিবারের সদস্যরা নদীর ঘাটে গিয়ে গোসল করার পর পরার জন্য নেওয়া কাপড় এবং সাবান দেখতে পেলেও দুই মেয়েকে না দেখে আতংকিত হয়ে খোঁজাখুঁজি শুরু করে।

বুধবার রাত ১২টায় দুই ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সকাল ৯টায় বাঁকখালী নদীর ওই স্থানে বড় বোন নারগিসের মৃত দেহ ভাসতে দেখে স্থানীয়রা। এ সময় ডুবুরি দল অভিযান চালিয়ে ছোট বোন আনিসাকে উদ্ধার করে।

মৃতদেহ উদ্ধারের পর পরিবার ও প্রতিবেশীদের মাঝে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। এক সঙ্গে দুই মেয়েকে হারিয়ে আহাজারি করতে থাকেন তাদের বাবা-মা।

রামু থানার ওসি সাইকুল আহমেদ রাইজিংবিডিকে জানান, গোসল করতে নেমে দুই ছাত্রী নদীতে ডুবে গিয়েছিল।

১৭ ঘণ্টা পর বড়বোন নারগিস এর মৃত দেহ ভেসে উঠে এবং ছোট বোন আনিসাকে ডুবুরি নেমে উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ