• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

Madarলক্ষ্মীপুর :   লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি আবদুল মান্নান ভূঁইয়াকে (৬০) জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভোর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আবদুল মান্নান চরশাহী ইউনিয়নের রামপুর গ্রামের আলীম উদ্দিন ভূঁইয়া বাড়ীর মৃত সুজায়েত উল্যা ভূঁঞার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১১ টার দিকে আওয়ামীলীগ নেতা মান্নান ভূঁইয়াকে ফোন করে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাত ১ টার দিকে স্থানীয়রা তার বাড়ি সংলগ্ন রাস্তার পার্শ্বে আওয়ামীলীগ নেতার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভোর রাতে নিহতের মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় ।
নিহতের মেয়ে তাহমিনা আক্তার জানান, গত কয়েক  দিন যাবত মোবাইল ফোনে নাম পরিচয় গোপন করে কে বা কারা তার বাবাকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছিল। ঘটনার দিন রাতে বিপদে পড়ার কথা বলে কে বা কারা তার বাবাকে ফোন করে ডেকে নিয়ে যায়।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ