• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসিতে আড়াই কোটি টাকার রিটার্ন জমা আ.লীগের

EC-2সিসিনিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ব্যয় ২ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসে এ হিসাব জাম দেয়। ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে তারা দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেন। আজ হিসাব জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়ের দ্বিতীয় দফার শেষ দিন।

হিসাব জমা দেওয়া শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, আজ আমরা দলীয়ভাবে নির্বাচনী খরচের হিসাব জমা দিয়েছি।

তিনি বলেন, লিফলেট, পোস্টার, দলীয় পোলিং এজেন্টদের ট্রেনিং, বুকলেট, সারাদেশে সভানেত্রীর জনসভাসহ অন্যান্য কাজে এই ব্যয় হয়েছে।

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবিএম কাওসার জানান, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্বাক্ষরিত ৩৫ পৃষ্ঠার রিটার্ন জমা দেওয়া হয়েছে। এই ৩৫ পৃষ্ঠার রিটার্ন ইসির ওয়েব সাইটে প্রকাশ করা হবে।

তিন সদস্যেও প্রতিনিধি দলে আরো ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ