• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফের গর্ভবতী ১৬ সন্তানের জননী!

Healthস্বাস্থ্য ডেস্ক: তার পরিবারকে ব্রিটেনের সবচেয়ে বড় পরিবার বলা হয়-নয় পুত্র, সাত কন্যা। কিন্তু এতটুকুতেই থামতে নারাজ তিনি। এখন অপেক্ষায় আছেন ১৭তম সন্তানের। অবাক হওয়ার মতো ঘটনা এখানেও ঘটেছে। সিউ রাডফোর্ড নামের ওই মহিলা এমন একটা সময়ে গর্ভবতী হয়েছেন, যখন তার বড় মেয়ে সোপিও গর্ভবতী।

ফের গর্ভবতী ১৬ সন্তানের জননী!
৩৯ বছর বয়সী সিউ ১৭তম বারের মতো গর্ভবতী হন চলতি বছরের মার্চ মাসে। আর মাত্র পাঁচ সপ্তা আগে তার ২০ বছর বয়সী মেয়ে অনুভব করেন তারও গর্ভে এসেছে নতুন অতিথি।

এদিকে মা ও মেয়ে প্রায় একই সঙ্গে গর্ভবতী হওয়ায় দুজনই সন্তোষ প্রকাশ করেছেন। মেয়ে সিউ বলেন, ‘খুব ভালো লাগছে। আমরা একই সঙ্গে সুখবরটি পেয়েছি। মা আমার সঙ্গে তার অভিজ্ঞতার কথা ভাগাভাগি করে নিচ্ছেন।’

গতকাল ব্রিটেনের একটি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে মা ও মেয়ে এসব কথা বলেন।

১৭তে থামবেন, নাকি আরও সম্ভাবনা আছে? জানতে চাইলে মজা করে সিউ বলেন, ‘আমি সবসময় বলি এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে মনে হয় এবারই শেষ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ