• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘আপুটাকে লাইক করি’ অতঃপর গণধোলাই

gonodoliসিসিনিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় এক ইভটিজারকে গণধোলাই দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ইভটিজারের নাম আরাফাত আলী সিকদার। তিনি বহিরাগত ও পুরান ঢাকার বংশালে আল রাজ্জাক হোটেলের পেছনে একটি বাড়িতে থাকেন। তার বাবার নাম আজম আলী সিকদার। তিনি ব্যবসা করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রী আড্ডা দিচ্ছিলেন। একই জায়গায় আরাফাতসহ তার বন্ধুরাও আড্ডা দিচ্ছিলেন। এ সময় আরাফাত ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকেন। ছাত্রীরা এর প্রতিবাদ করলেও আরাফাত তা কানে নেননি।

পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি লক্ষ্য করে আরাফাতকে গণধোলাই দিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায়। পরে তার বাবার সামনেই প্রক্টর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

এ বিষয়ে জানতে চাইলে আরাফাত বলেন, আমি কোনো বাজে মন্তব্য করিনি। আমি শুধু বলেছি ‘আপুটাকে লাইক করি’।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী  বলেন, ‘একজন ইভটিজারকে সাধারণ শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। পরে তাকে তার বাবার সামনেই পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে।’

উৎসঃ   শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ