• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মায়ের ইন্তেকাল

78180_1সিসিনিউজ: ল্যান্স নায়েক বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মা মকিদুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান।
মৃত্যুকালে মকিদুন নেছার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি এক পালক পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং বাদ জুমা আড়পাড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে আড়পাড়াস্থ নিজ বাড়ির আঙ্গিনায় তাকে দাফন করা হবে।
মকিদুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক হাসিনা ইমরান চৌধুরী, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ