• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মমতাজ স্যুটিং স্পটে আসামাজিক কার্যকলাপ, আটক ১২

Atokগাজীপুর:  গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর এলাকার মমতাজ স্যুটিং স্পট থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ যুবক যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ মে শুক্রবার দিবাগত রাত আটটার দিকে ওই স্পটে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন দে জানান, ওই পিকনিক স্পটে বেশ কিছুদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে শুক্রবার রাত আটটার দিকে অভিযান চালানো হয়। এসময় ৬ জন যুবক ও ৬ জন যুবতীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো গাজীপুর সদর উপজেলার চুঙ্গারচালা গ্রামের আব্দুস শহিদের পুত্র আব্দুর রাজ্জাক (২৪), বানিয়ারচালা গ্রামের মেহের আলীর পুত্র আকতার হোসেন (৩৫), শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র শরীফ হোসেন (২২), বেড়াইদেরচালা গ্রামের চাঁন মিয়ার পুত্র হানিফ মিয়া (২৮), কাফিলাতলী গ্রামের আমজাদ হোসেনের পুত্র পারভেজ (২৭), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বেগুনবাড়ী গ্রামের হোসেন আলীর পুত্র বিল্লাল হোসেন (২৮), বরিশালের গৌরনদী উপজেলার মোজাম আলীর কন্যা লিপি আক্তার (২৩), যশোরের কেশবপুর উপজেলার মির্জাপুর গ্রামের নুরু মিয়ার কন্যা স্বর্না আক্তার (২৩), নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারদা গ্রামের বাহের উদ্দিনের কন্যা আনিছা (২৫), নড়াইলের নড়াগাতি উপজেলার পুঠিমারী গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার কন্যা আয়না (১৮), শ্রীপুরের সাতখামাইর গ্রামের আইয়ুব আলীর কন্যা নাসিমা আক্তার (১৮) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পূর্ব দাপুনিয়া (খেলার মাঠ) গ্রামের রফিকুল ইসলামের কন্যা সুইটি আক্তার (১৮)। তাদেরকে ২৪ মে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ