• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারায়ণগঞ্জের সাবেক এসপিকে জিজ্ঞাসাবাদ

sp-0020140525130242সিসিনিউজ: নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত সরকারের তদন্ত কমিটি জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে।

রোববার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে কমিটির অস্থায়ী কার্যালয়ে সাবেক এসপিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিটির সদস্যরা। তদন্ত কমিটি সাবেক এসপি সৈয়দ নুরুল ইসলামকে বেলা ১টা ২০ পর্যন্ত একটানা জিজ্ঞাসাবাদ করে।

অন্যদিকে বিকেলে কমিটির সদস্যরা নারায়ণগঞ্জের সাবেক ডিসি মনোজ কান্তি বড়ালকে জিজ্ঞাসাবাদ করবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লার নেতৃত্বে গঠিত সাত সদস্যের এই কমিটি ঘটনাস্থলসহ ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবগত এমন শতাধিক ব্যক্তির সাক্ষ্য নিয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করেছে। পাশাপাশি করেছে গণশুনানি ।

ঘটনার সময় সর্বশেষ দায়িত্ব পালনকারী নারায়ণগঞ্জের এসপি ও ডিসিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একজন আইনজীবীসহ সাত ব্যক্তিকে অপহরণ করা হয়। তিন দিন পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ