• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বস্তিকার আত্মহত্যা, কিন্তু কেন?

Sostikaবিনোদন ডেস্ক: অভিনেত্রী স্বস্তিকা আত্মহত্যার চেষ্টা করেছেন। কাঁচের গ্লাস ভেঙে নিজেই বাঁ হাতের রগ কেটে এই চেষ্টা করেছিলেন তার নিজেরই বাড়িতে। শুক্রবার গভীর রাতে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতে এই ঘটনায় পরই তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার বিবাদ চলছিল।
শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে সম্প্রতি তিনি প্রখ্যাত নাট্য পরিচালক ও অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যদিও এ সবই উড়িয়ে দিয়েছেন ‘টেক ওয়ান’ এ খোলামেলা অভিনয় করে অলোচিত-সমালোচিত স্বস্তিকা।
হাসপাতালের একজন চিকিৎক কৌশিক নন্দি জানান, অভিনেত্রীর বা হাতের কবজিকে এলোমেলো ক্ষত রয়েছে। অনেক স্টিচ পড়েছে। সেখানে প্লাস্টিক সার্জারিও করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার চেষ্টা করা হলে স্বস্তিকার আপত্তিতে সেই উদ্যোগ নিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বস্তিতা এই ঘটনা নিতান্তই ব্যক্তিগত বলে দাবি করে জানান, ‘এই ঘটনা সংবাদমাধ্যমে কেন আসবে। এটা আমার জীবনের। তাই এই সব খবর জানার কোনো অধিকার নেই কারো’।
টালিগঞ্জ সূত্রের খবর, স্বামীর সঙ্গে সম্পর্ক ছেদ করে চিত্র পরিচলক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্বস্তিকা। সেই সম্পর্ক অবশ্য সম্প্রতি ভেঙে গিয়ে নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের সঙ্গেও জড়িয়ে পড়েন ৩৫ এ পা দেওয়া এই অভিনেত্রী। সম্প্রতি বিভিন্ন নাইটপার্টিতে তাকে সুমনের সঙ্গে দেখা গিয়েছে।
যদিও স্বস্তিকার দাবি, কারো সঙ্গে নাইটপার্টিতে ঘুরতে যাওয়া মানেই কি প্রেম-সম্পর্ক; বাজে কথা রটানোর মতো সমালোচকদের অনেক সময় আছে। কিন্তু এইসব নিয়ে ভাবার আমার কোনো সময় নেই।
আপাতত স্বস্তিকা মুখোপাধ্যায় বিপদমুক্ত। কিন্তু তার এই ঘটনা কলকাতার টালিগঞ্জে ব্যাপক আলোচিত হচ্ছে। স্বস্তিকার ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেই নানা কথা রটে রয়েছে। এর মধ্যে তার এই আত্মহত্যার চেষ্টা সেই রটনার আগুনে ঘি-দিল বলেই চলচ্চিত্র সমালোচকরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ