• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শতবর্ষী ভিক্ষুক এখন জীবন্ত সাধু

beggerসিসিনিউজ: ‘বুলগেরিয়ার সাধু,’ ‘গ্র্যান্ডপা’ ডোবরি নামে তিনি পরিচিত। ১০০ বছর বয়সী এই ভিক্ষুক দারিদ্র ও দুর্নীতিপীড়িত দেশটিতে কল্যাণের প্রতীক বিবেচিত হচ্ছেন।
২০ বছর ধরে ডোবরি ডোবরেভ সোফিয়ার রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন। ভিক্ষা করে পেয়েছেন কয়েক লাখ ইউরো। তবে নিজের কাছে কিছুই রাখেননি। সবই তিনি বুলগেরিয়ান অর্থোডক্স চার্চে দান করে দিয়েছেন। আর এর মাধ্যমে তিনি সোনালি গম্বুজযুক্ত আলেকজান্ডার নেভস্কি ক্যাথেড্রালের সর্বোচ্চ বেসরকারি দাতার সম্মানে ভূষিত হয়েছেন। অন্যান্য চার্চেও তিনি দান করেছেন।
তাকে যারা ভিক্ষা হিসেবে রুটি দেয়, তিনি সেগুলোও অন্যদের দিতে দেন উপহার হিসেবে।
তার জন্ম ১৯১৪ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বুলগেরিয়ার রাজধানীতে বোমা হামলার সময় তিনি  তার শ্রবণশক্তি কিছুটা হারিয়ে ফেলেন। আর সেটাই তার জীবনকে বদলে দেয়।
তার এক স্বজন জানান, তিনি তার স্ত্রী ও চার সন্তানকে,তাদের একজন নবজাতক, ছেড়ে বিভিন্ন মঠে কাজ নেন। তারপর ভিক্ষায় নামেন। তবে সেটা নিজের জন্য যতটা নয়, তার চেয়ে বেশি অন্যদের সাহায্য করতে।
ফলে দেশজুড়ে তার ভক্ত বেড়েছে। সবাই তাকে কল্যাণের প্রতীক বিবেচনা করে।
সূত্র : এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ