• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোটেল রাধুনীকে ধর্ষণের পর হত্যা: ৩ জনের যাবজ্জীবন

Adalotচুয়াডাঙ্গা: দামুড়হুদার দর্শনায় খাবার হোটেলের এক রাধুনীকে ধর্ষনের পর হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে চুয়াডাঙ্গা জেলা আদালতের বিচারক বিপ্লব গোস্বামী। আজ দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে এই মামলায় অপর তিন আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। যাবজ্জীবন দন্ডাদেশ প্রাপ্তরা হলেন, দামুড়হুদা উপজেলার দর্শনা শান্তিপাড়ার মৃত আমিন মিয়ার ছেলে আবুল হোসেন, কেরু ক্লাব পাড়ার জাফর আলীর ছেলে স্বপন ও মোবারক পাড়ার আবু সৈয়দের ছেলে নজরুল ইসলাম নজু। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর গভীর রাতে দর্শনার মাছবাজারস্থ আবুল হোসেনের খাবার হোটেলের রাধুনী রিনা খাতুন (৪০) কে দুবৃত্তরা অপহরণ করে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে দর্শনা কেরু চিনিকলের মুক্তিযোদ্ধার অফিসের সামনের ড্রেনে তার লাশ ফেলে দেয়। ঘটনার পর দিন সন্ধ্যায় কেরুজ চিনিকলের নিরাপত্তা কর্মকর্তা গিয়াস উদ্দীন পিনা বাদী হয়ে দামুড়হুদা থানায় ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দামুড়হুদা থানা পুলিশ ৬ জন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। চুয়াডাঙ্গা আদালতের পিপি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাঞ্চল্যকর এ হত্যা মামলায় আদালতে বিচারক ৩ জনকে যাবজ্জীবন ও ৫ হাজার টাকা জরিমানা করেন এবং মামলার অপর ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ