• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নূর হোসেনের বান্ধবী নীলা ৩ দিনের রিমান্ডে

Nilaসিসিনিউজ: নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের বান্ধবী সংরক্ষিত নারী কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে একটি হত্যা মামলায় গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে মুখ্য বিচারিক হাকিম যাবিদ হোসেনের আদালতে জান্নাতুল ফেরদৌসকে হাজির করা হয়। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, সকাল ৭টায় নীলাকে তার বাসা থেকে আটকের পর সিদ্ধিরগঞ্জ থানায় আনা হয়। সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাকে ২০১৩ সালের ২৭ অক্টোবর সংঘটিত জুয়েল হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, জান্নাতুল ফেরদৌস নীলা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর।
এর আগে গত ১৮ মে নীলাকে আটক করা হলেও তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ডিবি পুলিশ।
জানা গেছে, ২০১৩ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে জুয়েল নামের এক ব্যক্তির দেহ ও পরে মাথা উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন ২৭ অক্টোবর থানার এস আই জিন্নাহ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃত এক আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এতে হত্যাকাণ্ডের সাথে নীলা জড়িত বলে জানায়। কিন্তু তখন নূর হোসেনের প্রভাবের কারণে পুলিশ নীলাকে গ্রেফতার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ