• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বের সবচেয়ে ভারী মানুষটি মারা গেছেন

manসিসি ডেস্ক: বিশ্বের সাবেক সবচেয়ে বেশি ওজনবিশিষ্ট মানুষ ম্যানুয়েল উরিবে সোমবার মারা গেছেন। মেক্সিকোর এই লোকটির মৃত্যুর কারণ জানা যায়নি, তবে তার হার্টবিট অনেক বেশি ছিল। তার বয়স হয়েছিল ৪৮ বছর। জীবনের শেষ কয়েক বছর তিনি তার জন্য বিশেষভাবে নির্মিত বিছানায় শুয়ে কাটিয়েছেন। হাঁটতেও পারতেন না তিনি।
মৃত্যুকালে তিনি অবশ্য সবচেয়ে বেশি ওজনের মানুষ ছিলেন না। তার ওজন যখন ছিল ১,২৩০ পাউন্ড, তখন তিনি ছিলেন সবচেয়ে বেশি ওজনদার মানুষ। ২০০৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাকে সবচেয়ে বেশি ওজনের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে পরে তিনি ওজন ৩৬৩ পাউন্ড কমিয়ে ৮৬৭ পাউন্ডে নামিয়ে এনেছিলেন।
লিভারের সমস্যায় অসুস্থ হওয়ার পর ২ মে তাকে হাসপাতালে নেয়া হয় ক্রেনের সাহায্য নিতে হয়।
২০০৮ সালে তিনি বিয়ে করেছিলেন। সাম্প্রতিক সময়ে যে কয়েকবার তিনি ঘরের বাইরে বের হয়েছিলেন, এটা ছিল তার একটি। বিয়ের সময় তার স্ত্রী কাউডিয়া সলিসের (৩৮) ওজন ছিল ২৮০ পাউন্ড।
ম্যানুয়েল ছোটকাল থেকেই মোটাসোটা ছিলেন। তবে ১৯৯২ সাল থেকে তার ওজন দ্রুত বাড়তে থাকে। ২০০২ সালে ওজন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে পরে ব্যায়াম ও ডায়েট কন্ট্রোল করে ওজন কমাতে শুরু করেন। কিন্তু সেটাও তাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়নি।
সূত্র : ডেইলি মেইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ