প্রযুক্তি ডেস্ক: ঘোষণাটা এসেছিল সেই ২০০৮ সালে। ২০১৪ সালে বাজারে আসার কথা মাইক্রোসফটের স্মার্টওয়াচ। উইন্ডোজ অপারেটিং সিস্টেম প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ঘড়িটির নকশা এবং পরীক্ষামূলক সংস্করণ তৈরির ভার দিয়েছে অ্যাক্সেসরিজ এবং কাইনেক্ট সেন্সর নিয়ে কর্মরত একটি দলকে।
ঘড়িটিতে ১.৫ ইঞ্চি আকৃতির স্পর্শ পর্দার পাশাপাশি থাকছে পরিবর্তনশীল ব্যান্ড (নীল, লাল, হলুদ, কালো, সাদা এবং ধূসর রঙ)। এই স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হবে উইন্ডোজ এইট এর বিশেষ সংস্করণ ৪জি।
নতুন এই স্মার্টওয়াচের মাধ্যমে স্মার্টফোনের বিভিন্ন সুবিধাও পাওয়া যাবে। স্মার্টফোনের সঙ্গে বিনাতারে সংযুক্ত করে গান পরিবর্তন, নোটিফিকেশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে।
এছাড়া বিশেষ সেন্সর থাকবে যা শরীরবৃত্তিক বিভিন্ন তথ্য পেতে সাহায্য করবে। স্বচ্ছ অ্যালুমিনিয়ামের কাঠামোতে তৈরি এই স্মার্টওয়াচ আসতে পারে ‘সারফেস’ ব্র্যান্ড নাম নিয়ে।