• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্রাজিলের বিশ্বকাপ জার্সিতে ‘মেড ইন বাংলাদেশ’

Brazilখেলাধুলা ডেস্ক: বাংলাদেশ থাকছে এবারের ফিফা বিশ্বকাপে। মাঠের লড়াইয়ে লাল-সবুজদের থাকার কথা এখনও কল্পনাতীত। তবে বাংলাদেশের নামটি এবার থাকছে ফুটবলের মহাযজ্ঞে। কারণ, ব্রাজিলের বিশ্বকাপ জার্সি তৈরি করে সরবরাহ করছে বাংলাদেশের পোশাক কারখানা। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হলুদ জার্সির নিচে লেখা থাকবে ‘মেড ইন বাংলাদেশ’।

বাংলাদেশে ফুটবল জনপ্রিয় না হলেও বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিলসহ প্রিয় দলের পতাকায় ছেযে যায় পুরো দেশ। সমর্থকরা তার প্রিয় দেশের জার্সিতেই আনন্দ উল্লাস করবে। অন্যদিকে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকদের গর্বিত করার মতো ঘটনা ঘটতে যাচ্ছে এবার। লুইজ ফেলিপ্পে স্কলারির দল এবার জানবে বাংলাদেশের নাম।

ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক দলটির জার্সি তৈরির দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ। এদিকে দেশের রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের ট্রাজেডিতে সহস্রাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর খবরটি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়। আর তাদের প্রতি সম্মান জানিয়ে জার্সির নিচে ‘মেড ইন বাংলাদেশ’ লিখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ