নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলা পরিষদ জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে আজ মঙ্গলবার। দুপুরে উপজেলা পরিষদ চত্তরে সংস্কৃতি মন্ত্রী ও নীলফামারী-০২(সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নুর প্রধান অতিথি থেকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
আয়োজিত অনুষ্ঠানে নীলফামারী জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ইউএনও মোঃ সাবেত আলীসহ উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মন্ত্রী আসাদুজ্জামান নুর উপজেলা পরিষদ চত্তরে সদর উপজেলার সাতটি ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মাঝে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩হাজার করে টাকা বিতরণ করেন। জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল মোত্তালেব মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ মিয়া উপস্থিত ছিলেন।
নীলফামারী সদর উপজেলা প্রকৌশলী মতিয়ার রহমান জানান, ৩বিঘা জমির উপর নির্মিতব্য উপজেলা পরিষদ জামে মসজিদটি নির্মাণ কাজ সম্পন্নে ব্যয় হবে ১কোটি টাকা।