• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা ও সীমানা চুক্তি বিবেচনার আশ্বাস মোদির

Shirin-Modiসিসিনিউজ: বাংলাদেশকে তিস্তা নদীর পানি বণ্টন এবং স্থল সীমানা চুক্তি (এলবিএ) বিবেচনার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার নয়া দিল্লির হায়দ্রাবাদ হাউজে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাতকালে তাকে এই আশ্বাস দিয়েছেন মোদি। সংসদীয় সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
শিরিন শারমিন আরো বলেছেন, বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে মোদি তাতে আগ্রহ প্রদর্শন করেছেন।
স্পিকার তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠিও হস্তান্তর করেন।
বাংলাদেশের স্পিকারকে স্বাগত জানিয়ে মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অপরিবর্তিত থাকবে, আঞ্চলিক সহযোগিতা আরো শক্তিশালী হবে।
ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, ভারতের অর্থনৈতিক সম্পর্ক এবং সার্বিক যোগাযোগ আরো বাড়বে।
তারা দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন, জনস্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানির মতো বিষয়ে একসাথে কাজ করার ব্যাপারেও আলোচনা করেন।
নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারিক করিম ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরন এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ