• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

Panchagarh Pic. Ansar-01পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার আনসার ও ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট বদরুল আলম। বক্তব্য দেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এ জেড মাসুদ কামাল, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, চাকলাহাট ইউনিয়ন দলনেতা মতিয়ার রহমান প্রমূখ। সমাবেশে পঞ্চগড় সদর উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভার দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, প্রশিণপ্রাপ্ত সদস্যসহ ২শ জন সদস্য অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে সেরা কাজের জন্য একজন দলনেতাকে একটি বাইসাইকেল এবং অন্যান্যদের ছাতা ও প্লেট পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে প্রায় এক কোটি আনসার ও ভিডিপির সদস্য রয়েছে। তারা সবাই নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রামের ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে বাল্য বিবাহ, যৌতুক, সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধ, মানব পাচার ও চোরাচালান বন্ধসহ আইন শৃংখলা রায় পুলিশ ও বিজিবিকে সহায়তা করে আসছে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌম রায় সবাইকে সতর্কভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ