• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী তার তৈরি দানবের হাতে গায়েব হবেন : রফিকুল

Rofiqulঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী তার তৈরি করা দানবের হাতে গায়েব হয়ে যাবেন। আওয়ামী লীগ নিজেদের কোন্দলে নিজেরাই শেষ হয়ে যাবে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ রিপাবলিকান ফোরাম আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার রাজনীতি ও আজকের বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

তিনি নারায়ণগঞ্জ ও ফেনীর হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, আওয়ামী লীগ নিজেদের নিজেরাই খুন করে তার দোষ বিএনপির উপর চাপাচ্ছে।

তিনি আরো বলেন, দেশে কোন বিরোধী দল নেই। তাই জনগণের পক্ষে কথা বলারও কেউ নাই।

সম্প্রতি আদালত শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না এমন ঘোষণার প্রেক্ষিতে তিনি বলেন, আদালতের রায় দিয়ে তো দেশ স্বাধীন হয়নি। দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।

বাংলাদেশ রিপাবলিকান ফোরামের সভাপতি এবিএম আবুল কালাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আবদুল্যাহ আল মেহেদী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিন জেরিন খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ