• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইপিএলে সেরা দশে সাকিব

111_38655ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল-হাসান। চমৎকার পারফর্ম করে আইপিএল সেভেনের সেরা দশ খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলছেন সাকিব। বর্তমানে তিনি সেরা দশের মধ্যে নবম স্থানে অবস্থান করছেন। টানা ছয় ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করে কেকেআর। দলের এই সাফল্যে অন্যতম অবদান ছিল সাকিবের।

বর্তমানে ব্যাটসম্যানদের তালিকায় ৩৭তম এবং বোলারদের তালিকায় ২২তম স্থানে অবস্থান করছে সাবেক ওয়ানডে ও টেস্টের শীর্ষ এই অলরাউন্ডার। নাইটদের হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ব্যাট হাতে করেছেন ২১১ রান। অপরদিকে বল হাতে ১১ উইকেট দখল করেছেন এই বাহাতি। তবে প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটসম্যানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেঁধে রেখে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ