• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামালপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ৩

Jamalpurজামালপুর: কালবৈশাখী ঝড়ে জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। আজ বুধবার উপজেলার বগারচর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সারমারা গ্রামের বাসিন্দা কালু মিয়া (৫০), মাসুদ মিয়া ও গোপালপুর গ্রামের বাসিন্দা মেহেদ আলী (২৮)।
জানা গেছে, বেলা সোয়া ১২টার দিকে বগারচর ইউনিয়নের বগারচর, গোপালপুর, সারমারা, ধারারচর গ্রামগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে তিনজন মারা যান ও অর্ধশতাধিক আহত হন। গাছের ডাল-পালা সড়কে উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জামালপুর-সানন্দবাড়ি মহাসড়ক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে পুরো ইউনিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ