• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে- গণশিক্ষা মন্ত্রী

PIC-01পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ শিক্ষাকে সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নের দিকে দেশের সকল শিক্ষকের প্রতি আহবান জানান। সেই সাথে শিক্ষকদের যদি ভাল প্রশিনের জন্য আর্থিক সহায়তার প্রয়োজন পড়ে তাহলে তিনি তার ব্যবস্থা নেবেন বলে আশা ব্যক্ত করেন। আজ বুধবার পার্বতীপুর আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুলের নতুন একাডেমিক ভবন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান (এমপি) উপরোক্ত কথা বলেন।
পার্বতীপুর পুরাতন বাজারে আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুল মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি শিানবীশ এ্যাডঃ রেজাউল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যার আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য্য, উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম। এছাড়াও বিভিন্ন  স্কুল ও কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুলের ১৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন। এর আগে আব্দুস শাফী মেমোরিয়াল হাই স্কুল মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানবীশ এ্যাডঃ রেজাউল করিম মন্ত্রীকে একটি নৌকার ক্রেস্ট প্রদান করেন। এদিকে, মন্ত্রী বুধবার সকালে শহরের ইসলামপুর কালিবাড়ী এলাকায় সরকারী ডাকবাংলো’র নতুন ভবন উদ্বোধন করেন। পরে বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বতীপুর শিক্ষক সমিতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিকেল ৫টায় পার্বতীপুর পৌর ফুটবল ষ্টেডিয়াম মাঠে মন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। পরে রাত ৭টায় উপজেলার তাজনগর ও রাত ৮টায় হয়বতপুর গ্রামীন বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ