নীলফামারী প্রতিনিধি: জেলা সদরের দুটি ও কিশোরগঞ্জ উপজেলার তিন ইউনিয়নে টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে ত্রাণ ও পূণর্বাসন কতৃপক্ষ এবং উপজেলা পরিষদ। বৃহষ্পতিবার ক্ষতিগ্রস্ত ৩৬৬ পরিবারের মাঝে চাল, আলু, চিড়া ও গুড়সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
সদর উপজেলা ত্রাণ ও পূণঃর্বাসন অফিস জানায়, চাপড়া সরমজানী ও পঞ্চপুকুর ইউনিয়নের ১৫৬টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল দেয়া হয়েছে। এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে ওইসব পরিবারকে চিড়া, গুড় ও খেজুর দেয়া হয়েছে।
এদিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন রশিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদের পক্ষে ক্ষতিগ্রস্ত ২১০টি পরিবারের মাঝে ১৩০ টাকা সমমূল্যের চিড়া, গুড় ও মড়ি দেয়া হয়েছে। এদিকে সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরীর প থেকে ওইসব পরিবারকে চার কেজি চাল, ২ কেজি আলুসহ ২৫০ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, বুধবার দুপুরে টর্ণেডোর আঘাতে সদর উপজেলার পঞ্চপুকুর ও চাপড়া সরমজানী এবং নিতাই, বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নের প্রায় চারশত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এসময় উপড়ে পড়ে অনেক গাছপালা।