• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়ার সুপারিশ

Bankসিসিনিউজ: এবার বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়ার সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। বেসিক ব্যাংকের সীমাহীন দুর্নীতির অভিযোগে এ অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার অর্থমন্ত্রীকে এ অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান চিঠি পাঠিয়েছেন  বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭ ধারায় যেকোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের হাতে দেয়া হয়েছে। আর ৪৬ ধারায় কোনো ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীকে অপসারণের ক্ষমতার কথা বলা আছে। তবে ৪৬ ধারার ৬ উপধারায় সরকার মনোনীত বা নিযুক্ত চেয়ারম্যান বা পরিচালককে অপসারণের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংককে দেয়া হয়নি।

পর্ষদ ভাঙার বিষয়টি বাংলাদেশ ব্যাংকের এখতিয়ারভুক্ত না বিধায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থমন্ত্রীর কাছে পরামর্শ  চেয়েছে নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানটি।

এর আগে অনিয়ম ও দূর্নীতি দায়ে  বেসিক ব্যাংকের ব্যবস্থাপণা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ