• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদা চেয়ে সাংসদকে হত্যার হুমকি, শিবিরকর্মী আটক

Humkiহিলি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন কটুক্তি ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবী করে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার পুলিশ মুঠোফোন ব্যবহারকারী শিবিরকর্মী সালমান ফার্সীকে (২০) গ্রেপ্তার করেছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত শিবিরকর্মী সালমান ফার্সী তাঁর রেজিষ্ট্রেশনকৃত মুঠোফোন থেকে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের মুঠোফোনে গত সোমবার রাতে একটি ুদেবার্তা পাঠান। ওই বার্তায় সাংসদের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবী করেন। কয়েকদিনের মধ্যে চাঁদা না দিলে সাংসদকে হত্যা করারও হুমকি দেন তিনি। এছাড়া সালমান ফার্সী একই বার্তায় প্রধানমন্ত্রীকে নিয়েও বিভিন্ন ধরণের কটুক্তি করেন।
এদিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত শিবিরকর্মী সালমান হিলির স্থানীয় আওয়ামীলীগের এক নেতাকেও হত্যার হুমকি দিয়ে মুঠোফোনে বার্তা পাঠান। এই অভিযোগে তাঁর মুঠোফোনের কললিষ্ট ধরে গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হাকিমপুর উপজেলার বাগডোর গ্রামের তাঁর বাড়ী থেকে হাকিমপুর ও নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। তাঁর বাবার নাম মো. ফারুক হোসেন। এব্যাপারে নবাবগঞ্জ থানায় তাঁকে জিঞ্জাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ