• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৩ জুন পবিত্র শবে বরাত

Mokkaসিসিনিউজ: বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আজ ৩০ মে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং কাল ৩১ মে থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। ১৩ জুন দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
গতকাল ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি চৌধুরী মো: বাবুল হাসান।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ, যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো: মাকসুদুর রহমান পাটওয়ারী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক গোলাম শফিউদ্দিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, আবহাওয়া অধিদফতরের উপপরিচালক সামসুদ্দিন আহমেদ, স্পারসোর পিএসও মো: শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ