• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের টিকেট কলোবাজারি রুখতে নতুন কৌশল!

Trainসিসিনিউজ: শুরু থেকেই বাংলাদেশ রেলওয়ের আসনের চেয়ে যাত্রীর সংখ্যা অনেক বেশি। তাই সব রুটের ট্রেনেই অতিরিক্ত যাত্রীর ভিড় একট নিয়মিত চিত্র। উৎসব, ছুটির আগে বা পরিবহণ ধর্মঘট হলে ট্রেনে ওঠাই কঠিন। প্রতিটি স্টেশনেই চাহিদার তুলনায় টিকিট কম, তাও আবার সবগুলো সরাসরি কিনতে পারে না যাত্রীরা। ফলে অহরহই হচ্ছে টিকেট কালোবাজরি। আর ট্রেনের টিকিট কালোবাজারি রুখতে এবার নেয়া হচ্ছে বেশ কয়েকটি কৌশল। টিকিটের গায়ে প্রিন্ট করা থাকবে যাত্রীর নাম এবং ফোন নম্বর। কারা টিকিট কিনছে তা দেখতে কাউন্টারগুলোতেও থাকবে সিসি ক্যামেরা। আবার আগাম টিকিট কেনার সময় ১০ দিন থেকে কমিয়ে ৫ দিন করতে যাচ্ছে রেলওয়ে। রংপুরে টিকিট কালোবাজারিদের দৌরাত্বে অতিষ্ঠ যাত্রীরা। তারা এতোটাই সংগঠিত যে কখনও কখনও পুলিশের সঙ্গে জড়ায় সংঘর্ষেও।
অভিযোগ আছে, টিকিট কালোবাজারিদের সঙ্গে সম্পর্ক আছে রেলের কর্মীদেরই। তাই কালোবাজারি ঠেকাতে কার্যকর কিছুই করে না সংস্থাটি। বাংলাদেশের সব ট্রেনে আসন আছে দেড় লাখের মতো। কিন্তু চাহিদা অনেক বেশি, টিকিট বিক্রি হয় দুই লাখের বেশি। টিকিটের চেয়ে যাত্রী বেশি হওয়ার সুযোগে দেদারসে কালোবাজারি হচ্ছে বলেই সবার ধারনা। রেল মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ