জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় অনিকেত মিত্র (২২) নামের এক যুবককে ৩৯টি পাঁচ শতটাকার জালন নোট সহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার পৌরসভা এলাকার ডাকুরডাঙ্গা নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনিকের জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামের মুকুল মিত্রের ছেলে।
জলঢাকা থানার অফির্সাস ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, গ্রেফতারকৃত অনিকেতর কাছ থেকে ৩৯টি পাঁচ শত টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সে র্দীঘ দিন যাবত জেলার বিভিন্ন স্থানে জাল নোট সরবরাহ করে আসছিল। সে জাল নোট তৈরী চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জলঢাকা থানার এ.এসআই গোলম মোস্তফা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে । শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।