• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাবের তারেক ও আরিফ আবার ৫ দিনের রিমান্ডে

rabঢাকা: নারায়ণগঞ্জে নৃশংস সাত খুনের ঘটনায় গ্রেফতার সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ ও আরিফ হোসেনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে দ্বিতীয়বার তাদের রিমান্ডে নেয়া হলো।
শুক্রবার বিকেলে র‌্যাবের চাকরিচ্যুত এই দুই সদস্যের বিরুদ্ধে আরো ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এই মামলায় তাদের ৮ দিনের রিমান্ডে নিয়ে  জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত খুুনের ঘটনায় গত ১৬ মে রাতে ঢাকা সেনানিবাস থেকে এ র‌্যাব-১১-এর সাবেক সিও লেফটেনেন্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ ও মেজর আরিফ হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার করে পুলিশ।
গত ২৭ এপ্রিল ৪ সহযোগীসহ অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম। একই দিন অপহৃত হন আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক। পরে ৩০ এপ্রিল বিকেলে এবং ১ মে সকালে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নজরুলের প্রতিদ্বন্দ্বী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আরেক কাউন্সিলর নূর হোসেনসহ স্থানীয় র‌্যাব-১১কে দায়ী করে নিহতদের পরিবার।
পরে অভিযোগের ভিত্তিতে তারেক সাঈদ ও আরিফসহ র‌্যাবের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে আইনের আওতায় নেয় সরকার। মামলার প্রধান আসামি নূর হোসেন বর্তমানে পলাতক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ