• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রায় জাতীয় ঐক্যের বিকল্প নেই-রংপুরে গাণি

Napসিসিনিউজ: বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা জেবেল রহমান গাণি বলেছেন, দেশ আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র সব কিছু ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের শাসকগোষ্ঠী নিজেদের মধ্যে মতায় টিকে থাকা ও মতার লড়াইয়ে অবতীর্ণ হলেও জাতীয় স্বার্থে ঐকমত্য প্রতিষ্ঠিত করতে পারছে না। মতার যাওয়ার লড়াইয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিদেশীদের কাছে নতজানু হতেও দ্বিধাবোধ করছে না। তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
রোববার উত্তরবঙ্গে পাঁচ দিনের সাংগঠনিক সফরকালে রংপুর রাধাবল্লব হাউজে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ রংপুর জেলা ও মহানগর আয়োজিত বিশাল কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা সমন্বয়কারী মো: রেজাউল করিম রীবনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন. রংপুর মহানগর সভাপতি ফাইজুর রহমান মিঠু, মো: হায়দার চৌধুরী, মো: নুরুন নবী, মো: হামিদুল ইসলাম, মো: যুবরাজ চৌধুরী, ময়নাল ইসলাম, মো: মেহেদী চৌধুরী, মো: আবু তালেব, মীর মাসুদ আলী প্রমুখ।
এ দিকে গত শনিবার রাতে নীলফামারীর ডিমলায় নীলফামারী জেলার বিশিষ্ট রাজনীতিক ফরহানুল হক ও যুবনেতা মো: মাসুদুল আলম দুলালের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যানের হাতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দলে যোগদান করেন। বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ