দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এন্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) এর তথ্য সেবা সম্পর্কিত মতবিনিময় সভা রবিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।
ব্যান্সডক-এর মহাপরিচালক মো. মিজানুর রহমান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির রাখেন বিশ্ববিদ্যালয়ের পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান ও আই. আর. টি’র পরিচালক প্রফেসর ড. মো. সাইফুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী লাইব্রেরিয়ান মো. আব্দুর রউফ বিন আবেদীন।
মতবিনিময় সভায় ব্যান্সডক-এর কর্মকর্তা মো. মিজানুর রহমান ব্যান্সডকের বিভিন্ন সেবা ও কার্যক্রম তুলে ধরেন।
প্রধান অতিথির বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন বলেন, জ্ঞান সৃষ্টি ও বিতরণ এককভাবে সম্ভব হয় না। এর জন্য পারিপার্শ্বিক সহযোগিতার প্রয়োজন হয়। ব্যান্সডক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে তথ্য সেবা প্রদান করছে তা কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক ও ছাত্রদের তিনি আহবান জানান। সেই সাথে তিনি সকলকে দেশ নির্মাণে এগিয়ে আসার আহবান জানান।