• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুরুষ সেজে বিয়ে ১৫ বছর সংসার অতঃপর ধরা

Protaronaসিসিনিউজ: যশোরের কেশবপুরে পুরুষ সেজে বিয়ে করার অভিযোগে লোকমান মোড়ল (রোকেয়া) নামের এক ব্যক্তিকে গতকাল রবিবার গ্রেপ্তার করেছে পুলিশ। লোকমান একজন হিজড়া বলে জানা গেছে। লোকমান নিজেকে পুরুষ বলে ঘোষণা দিয়ে ১৯৯৯ সালে বিয়ে করেন। দীর্ঘ বিবাহিত জীবনে তিনি কৃত্রিমভাবে যৌনকাজ করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, কেশবপুরের কানাইডাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে নাজমা বেগম মণিরামপুর উপজেলার পেঁয়ারাতলা নামক স্থানে একটি ইটভাটায় কাজ করতেন। এ সময় তাঁর সঙ্গে পাইকগাছা উপজেলার আগরঘাটা মালথ গ্রামের মৃত কাসেম মোড়লের ‘ছেলে’ লোকমান মোড়লের পরিচয় ঘটে। ১৯৯৯ সালের ১৪ জুন তাঁরা বিয়ে করেন।

দুই সপ্তাহ আগে লোকমান ও নাজমা কানাইডাঙ্গায় বেড়াতে আসেন। গতকাল সকালে প্রকাশ পায় লোকমানের আসল রূপ। পরে এলাকাবাসী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

কেশবপুর থানার ওসি আব্দুল জলিল বলেন, লোকমান একজন হিজড়া। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সূত্র: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ