• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাবেক ম্যানেজার ও বয়ফ্রেন্ডের বিরুদ্ধে প্রিয়াঙ্কার মামলা

PRIYANKATEXT_0বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার সাবেক বয়ফ্রেন্ড অসীম মার্চেন্ট ও সাবেক ম্যানেজার প্রকাশ জাজুর বিরুদ্ধে মামলা করেছেন। তাকে না জানিয়েই তার জীবনী নিয়ে মুভি তৈরির উদ্যোগ নেয়ায় তিনি এই আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।
প্রিয়াঙ্কা মনে করছেন, মুভিটি তার ব্যক্তিগত, পেশাগত জীবন নিয়ে করা হচ্ছে। মুভিটি অ প্রকাশ জাজুর জীবনীর আড়ালে নির্মাণের কথা বলা হলেও আসলে তাতে প্রিয়াঙ্কাই প্রাধান্য পাচ্ছে। আর এর প্রডিউসার হিসেবে থাকছেন অসীম মার্চেন্ট। মুভিটির নাম রাখা হয়েছে ‘৬৭ ডেজ’।
প্রিয়াঙ্কার আইনজীবী আনন্দ দেসাই বলেন, তার মক্কেলের জীবনী নিয়ে মুভি তৈরির উদ্যোগ নেয়ায় তার অধিকার ক্ষুন্ন হয়েছে। এতে তার প্রাইভেসি, মর্যাদাও ক্ষুন্ন হয়েছে। তিনি ওই মুভিটির নির্মাণ ও প্রচার বন্ধ করে তার মক্কেলের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানান।
২০০০ সালে প্রিয়াঙ্কা যখন মিস ওয়ার্ল্ড খেতাব লাভ করেন, তখন তার সাথে ডেটিং করছিলেন অসীম। সম্প্রতি তিনি লাইমলাইট মোশন পিকচার্স নামে একটি প্রডাকশন হাউজ খুলেছেন। তিনি ‘প্রিয়াঙ্কার সাবেক ম্যানেজার জাজুর জীবনী নিয়ে মুভি’ তৈরি করার কথা ঘোষণা করার পর এই আইনি লড়াইয়ের সূচনা হলো।
২০০৮ সালে সাবেক ম্যানেজার জাজুর সাথে ভয়াবহ ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। আর তার জের ধরে জাজুকে ৬৭ দিন কারাগারে থাকতে হয়েছিল।
প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবনে জাজু অনাহুত হস্তক্ষেপ করা শুরু করলে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। এর ফলে প্রিয়াঙ্কার বাবা ড. অশোক চোপড়া মামলা করেন জাজুর বিরুদ্ধে।
 জাজু জানিয়েছেন, প্রিয়াঙ্কা তার কাছ থেকে বিপুল অর্থ নিলেও তা ফেরত দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ