• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জনগনের মুখোমুখি নীলফামারী পৌর পরিষদ

Nilphamari Purosovaনীলফামারী প্রতিনিধি: বিগত ২০১৩-২০১৪ অর্থবছরের পৌরসভার উন্নয়ন ও কাজের মূল্যায়ন নিয়ে জনগনের মুখোমুখি হলেন নীলফামারী পৌর পরিষদ। সোমবার দুপুরে শিল্পকলা অডিটরিয়ামে দিনব্যাপী ২০১৪-২০১৫ সালের বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরবাসীর মুখোমুখি হন পৌর পরিষদ।
অনুষ্ঠানে প্রকাশ্যে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র দেওয়ান কামাল অাহমেদ। তিনি আগামী অর্থবছরের জন্য ৩৮ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে ৩৮ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ৭৪০ টাকা আয় এবং ৩৮ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত হিসেবে রয়েছে ১২লাখ ৯৬ হাজার ৭৪০ টাকা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও নীলফামারী পৌরসভার আয়োজনে জনগণের মুখোমুখি ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করে সনাক সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়। এসময় পৌরসভার প্যানেল মেয়র আব্দুল মান্নান, টিআইবির এরিয়া ম্যানেজার আশরাফ মাহমুদ বক্তব্য রাখেন।
নীলফামারী পৌরসভাকে আধুনিক মানের হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরেন পৌর মেয়র। অনুষ্ঠানে সরাসরি এবং মোবাইল ফোনের মাধ্যমে পৌরবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভা মেয়র  ও কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানটি স্থানীয় চৌরঙ্গী ক্যাবল নেটওয়ার্কের সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ