আন্তর্জাতিক ডেস্ক: শিলিগুড়িকে কেন্দ্র করে বাংলাদেশ, ভুটান ও জাপানের সড়ক পথ চালু হবে। এমনটি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তিনি জানান, পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়ানোর এটি একটি উত্তম পথ। এই সড়ক নির্মাণে ব্যয় হবে ১৪শ’ কোটি টাকা এর মধ্যে কিছু টাকা দেবে তার সরকার।
সোমবার শিলিগুড়িতে এক বৈঠক শেষে এসব কথা বলেন মমতা।
তিনি আরও বলেন, আমাদের এদিকের যে ছিট মহল আছে সে সমস্ত ছিট মহল নিয়েও আমরা ভাবছি।
এসময় মমতা তার রাজ্যের উন্নতির নানা দিকও তুলে ধরেন।