রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সিবিএইচসি ও আরসিএইচসিআইবি’র আয়োজনে হেলথ্ কেয়ার প্রোভাইডার রিফ্রেশার্স বিষয়ক ৬দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. কে. কে পালের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেম, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এম,এম ময়নুল ইসলাম, সহকারী সিভিল সার্জন ডা. আনোয়ারুল হক প্রামানিক প্রমূখ।