• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বিদ্যালয় উন্নয়নে প্রাথমিক শিক্ষকদের ওরিয়েন্টেশন শুরু

Khansama news (oriantation) 02.06.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে ৮ ব্যাচের ওরিয়েন্টেশন সোমবার থেকে শুরু হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং বাংলাদেশ রুরাল ইমপ্রুভমেন্ট ফাউন্ডেশন (ব্রীফ)’র বাস্তবায়নে খানসামায় পরিচালিত উপজেলা মডেল অব স্কুল ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’র আওতায় অনুষ্ঠিত প্রথম পর্যায় ওরিয়েন্টেশনে উপজেলার ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ৮ ব্যাচের ওরিয়েন্টেশনের প্রথম পর্যায় দুটি ব্যাচের মধ্যে একটি উপজেলার খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে এবং অপরটি ব্রীফ ডেভেলপমেন্ট ট্রাস্ট ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষা অফিসার আজমল হোসেন এবং মো: রুহুল আমীন উপস্থিত ছিলেন। এতে অংশগ্রহণকারী শিক্ষকদের বিদ্যালয় উন্নয়নে দক্ষতা বৃদ্ধি, পিইডিপি-৩’র লক্ষ্য উদ্দেশ্য, উপজেলা মডেল অব স্কুল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৌশল এবং সংশ্লিষ্ট বিদ্যালয় এলাকার বিশিষ্টজনের ভূমিকা সহ কৌশলগত বিভিন্ন দিক নির্দেশনার বিষয় তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ