• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘এই সংসদে বাজেট পেশ করা অনৈতিক’: জাতীয় পার্টি

japa flagসিসিনিউজ: জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের উপনেতা, বিরোধীদলীয় নেতা সকলেই অনির্বাচিত। এ ধরনের একটি সংসদে জাতীয় বাজেট পেশ করা হবে অনৈতিক যা ইতিহাসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
মঙ্গলবার দুপুরে গুলশানে কাজী জাফরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকাস্থ প্রেসিডিয়াম সভায় এসব কথা বলেন পার্টির প্রেসিডিয়াম সদস্যরা।
সভায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদের উপনেতা, বিরোধীদলীয় নেতা সকলেই অনির্বাচিত। সংসদে ১৫৪ জন অর্নিবাচিত সংসদ সদস্য যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও চরম লজ্জাজনক। দেশের নির্বাচন কমিশনে ৪০টি নিবন্ধিত দলের মধ্যে ৩৩টি দলই ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। দেশের ৯৫ ভাগ জনগণ এ নির্বাচনে অংশ নেয়নি। এমনকি ৫০টি কেন্দ্রে শাসকদল আওয়ামী লীগেরও কোনো নেতাকর্মী ভোট দিতে যায়নি। ৫০টি কেন্দ্রে ১টি ভোটও পড়েনি। এ ধরনের একটি সংসদে জাতীয় বাজেট পেশ করা হবে অনৈতিক যা ইতিহাসে ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। এ অবস্থায় অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আহ্বান জানাচ্ছি।
তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতি শাসকগোষ্ঠীর ঊর্ধ্বতন মহল থেকে বিচার ব্যবস্থার প্রতি অবজ্ঞা ও উপহাস করায় আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত ৭ বছর দেশে বিনিয়োগ ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নেমে এসেছে। লুটপাট করে ও ব্যাংকগুলো থেকে সরকার কর্তৃক হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছে।
সভা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকীতে বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ এবং দোয়া মাহফিলে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানরে শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করা হয়। এ ঘটনায় সরকারের নতজানু ভূমিকারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, প্রেসিডিয়াম সদস্য এস.এম.এম.আলম, আহসান হাবীব লিংকন, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, নওয়াব আলী আব্বাস খান প্রমুখ।
উৎসঃ   প্রাইমনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ