• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন

Dinajpur Mapদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চলতি মৌসুমে ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ৩১ টাকা দরে ১ লাখ ৬ হাজার ৬২৫ মেট্রিক টন চাল ও ২০ টাকা দরে ৫ হাজার ৪শ’ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের জানান, গত ১ জুন থেকে জেলার ১৩টি উপজেলার সরকারি ২৬টি সিএসডি ও এলএসডি খাদ্য গুদামে সরকারের নির্ধারিত মূল্য অনুযায়ী চালকল মালিকদের নিকট থেকে চাল ও ধান ক্রয় করা শুরু হয়েছে। গত ৩ জুন পর্যন্ত জেলার সকল খাদ্য গুদামে চালকল মালিকদের নিকট থেকে সাড়ে ৭ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত জেলার প্রতিটি খাদ্য গুদামে চাল সংগ্রহ কার্যক্রম চলবে। তিনি আরো জানান, খাদ্য অধিদপ্তর ঘোষিত চাল ও ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার ১৩টি উপজেলার চালকল মালিকদের নিকট হতে প্রতি কেজি ৩১ টাকা দরে ১ লাখ ৬ হাজার ৬২৫ মেট্রিক টন চাল ও ২০ টাকা দরে ৫ হাজার ৪শ’ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। চাল ক্রয় করতে ইতোমধ্যে ১ হাজার ৫৫৬ চালকল মালিকের সাথে জেলা খাদ্য বিভাগের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৪৫২ জন সাধারন চালকল মালিক এবং অবশিষ্ট ১০৪ জন অটো রাইচ মিল মালিক রয়েছে।
চুক্তিবদ্ধ চালকলগুলো আগামী ৩১ আগষ্টের মধ্যে জেলার সরকারি খাদ্য বিভাগের এলএসডি ও সিএসডি গোডাউনে খাদ্য সরবরাহ করবে। সরাসরি কৃষকের কাছ ধান থেকে ক্রয় করা হচ্ছে। ৩ জুন পর্যন্ত জেলায় ২ হাজার ১৫২ মেট্রিকটন ধান কৃষকদের নিকট সরাসরি সরবরাহ করা হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আরো জানান, জেলার ২৬টি এলএসডি ও একটি সিএসডি গোডাউনে ৮৭ মেট্রিক টন ধারনমতা রয়েছে। এসব গুদামে পূর্বের ৩১ হাজার ৫শ’ মেট্রিক টন চাল ও সাড়ে তিন হাজার মেট্রিকটন গম মজুদ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ