• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন

Muktiদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। স্থানীয় স্টেশন কাবে সকাল ৯ টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন নির্বাচনে ভোটগ্রহন করা হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ ৩টি প্যানেল ও একটি আংশিক প্যানেলের ৫৬ প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। জেলার ৩২৬৬ জন মুক্তিযোদ্ধা ভোট প্রদান করেন।
জেলা কমান্ডের নির্বাচনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সাবেক জেলা কমান্ডার সৈয়দ মোকাদ্দাস হোসেন বাবলু’র নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবলু-মনু প্যানেল, মুক্তিযোদ্ধা সংসদকে দলমতের উর্ধ্বে থেকে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত রাখা এবং সুনাম পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক সাবেক জেলা কমান্ডার মকশেদ আলী মঙ্গলীয়ার নেতৃত্বে মঙ্গলীয়া-জলিল প্যানেল ও আমরা বঙ্গবন্ধুর সৈনিক এই শ্লোগানকে সামনে রেখে সাবেক ডেপুটি কমান্ডার সিদ্দিক গজনবীর নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করেন গজনবী-সাইদুর প্যানেলসহ ৩টি পুর্ণাঙ্গ প্যানেল। এছাড়া অধ্যাপক মোঃ কামরুজ্জামান’র নেতৃত্বে ৬ জন প্রার্থী একত্রিত হয়ে একটি আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।
দিনাজপুর জেলায় মোট ভোটার রয়েছেন ৩২৬৬ জন। এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ভোটার ৯৯৮ জন। ভোটার সংখ্যার দিক থেকে গুরুত্বপুর্ণ হলো পার্বতীপুর ও চিরিরবন্দর উপজেলা। পার্বতীপুরে ৫৯০ জন ও চিরিরবন্দরে ৪১৮জন ভোটার রয়েছেন। অন্যান্য উপজেলার মধ্যে ফুলবাড়ীতে ২৬৬ জন, বিরলে ২০৩ জন, বিরামপুরে ১৯১ জন, নবাবগঞ্জে ১৮৯ জন, বীরগঞ্জে ৯৭ জন, বোচাগঞ্জে ৯৪ জন, হাকিমপুরে ৭৩ জন, খানসামায় ৬৭ জন, কাহারোলে ৪৪ জন ও ঘোড়াঘাট উপজেলায় ৩৬ জন ভোটার রয়েছেন।
জেলা কমান্ডের ১৭টি পদে মোট ৫৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ