• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ত্বকীর বাবার আপিল

Rabbiঢাকা : নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন খুন হওয়া মেধাবী শিক্ষার্থী ত্বকীর বাবা রফিউর রাব্বি।

বুধবার বিকেল ৫টার দিকে তিনি এ আবেদন করেন। আগামী ৫ জুন দুপুর ১২টায় আপিল শুনানি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা।

গত ১ জুন রফিউর রাব্বি ও বিএনএফ মনোনীত প্রার্থী আবু হামিদুর রহমানের মনোনয়নপত্র বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। গত ২৯ এপ্রিল এ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে আসনটি শুন্য হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এ আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ জুন। এতে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৯ জুন।

এছাড়া এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত সদ্য প্রয়াত এমপি নাসিম ওসমানের ভাই সেলিম ওসমান, সাবেক এমপি ও নাগরিক ঐক্যের নেতা এসএম আকরাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা কৃষক-শ্রমিক ও জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইকবাল সিদ্দিকী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট মামুন সিরাজুল মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ