• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও নেই খালেদা জিয়ার: দিলীপ বড়ুয়া

Dilipঢাকা: বুধবার তোপখানা রোডস্থ সাম্যবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে যারা যোগ দেয়ার কথা বলেছেন তারা এ দলের কেউ নয়। বিএনপি’র নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটে বাংলাদেশ সাম্যবাদী দলের একাংশ যোগদান করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দলের অবস্থান তুলে ধরতেই এ

দিলিপ বড়ুয়া বলেন, ‘তারা আসলে সাম্যবাদী দলের কেউ নয়। তাদের সাথে আমাদের দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তারা কোনো দিন আমাদের সাথে ছিল না। সাম্যবাদী দল ১৯ দলীয় জোটে যোগ দেবে না।’

যারা ১৯ দলীয় জোটে যোগ দিয়েছেন তাদের দল থেকে বহিস্কার করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তো দলের কেউ না। যারা আমার দলের সদস্য নয় তাদের আমি বহিস্কার করবো কিভাবে?’

দিলিপ বড়ুয়া বলেন, ‘বেগম খালেদা জিয়া এসব ব্যক্তিদের নিয়ে জোট বড় করে কোনো ফায়দা হাসিল করতে পারবেন না। এতে তার রাজনৈতিক দেওলিয়াত্বই প্রকাশ পাবে। আমি এ খবর শুনে বিস্মিত হয়েছি।’

সাবেক শিল্পমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসব নাম-ঠিকানা বিহীন লোকদের জোটে নিয়ে, যে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান তা পারবেন না।’

তিনি বলেন, ‘আপনার সন্তান নতুন করে যে সংকটের সৃষ্টি করেছেন, তা থেকে আপনি উত্তরণ ঘটাতে পারবেন না। তাই আপনার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাও নেই।’

দিলীপ বড়ুয়া বলেন, ‘সাম্যবাদী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সাথে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তি লালন করেন। তার বিকল্প কেউ নেই। তাই আমরা কেন্দ্রীয় ১৪ দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, থাকবো।’

সংবাদ সম্মেলনে সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য ধীরেন সিংহ ও আবু হামেদ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল শীল, এম দেলোয়ার হোসেন, বাবলু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ