• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিকদের কর্মবিরতি

EPZনীলফামারী প্রতিনিধি: শ্রমিক নির্যাতন ও শ্রমিক ছাটাই বন্ধসহ আট দফা দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছে নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রীন বিডি লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।
বৃহষ্পতিবার সকাল থেকে কাজে যোগদান না দিয়ে ইপিজেডের প্রধান ফটোকের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতী শুরু করে ওই কোম্পানির হাই পোস্টিং ইউনিটের সাড়ে সাত হাজার শ্রমিক।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, এভারগ্রীণ কতৃপক্ষ কথায় কথায় শ্রমিকদের ছাটাই ও নির্যাতন করে। বেপজার কোন নিয়ম না মেনে শ্রমিকদের সাথে স্বেচ্ছাচারী আচরণ করে কতৃপক্ষ।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, কতৃপক্ষ এখানকার নারী শ্রমিকদের সাথে অশালীণ আচরণ করেন। নারী শ্রমিকদের কোমড়ে ওড়না পেচিয়ে কাজ করতে বাধ্য করে কতৃপক্ষ।
দুপুরে নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম শ্রমিক ও এভারগ্রীন কতৃপক্ষের সাথে দফায় দফায বৈঠক করলেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
তবে এভারগ্রীন বিডি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক সুব্রত সরকার শ্রমিক নির্যাতনের কথা অস্বীকার করে বলেছেন, কোম্পানির টার্গেট পূরণ করতে না পারায় শাস্তি স্বরূপ কিছু শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের পূণ:রায় কাজে যোগদানের জন্য বলা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার আশঙ্কায় সকাল থেকেই ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ