• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় পুলিশের হাতে হাতি আটক

hati-1ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা থানা পুলিশ মঙ্গলবার রাতে চাপানী বাজার নামক স্থান থেকে একটি হাতি আটক করেছে। মৌলভীবাজারের জনৈক মো: নইমুল্ল্যা ওই হাতিটির মালিক বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সূত্র মতে, সিলেটের মৌলভীবাজারের বাসিন্দা হাতি ব্যবসায়ী মোঃ নঈমুল্লাহ প্রায় এক বছর পূর্বে ময়মনসিংহ এলাকার সার্কাস মালিক জনৈক আব্দুল হালিমের নিকট বছরে ৩ লাখ টাকার চুক্তিতে হাতিটি ভাড়া দেয়। কিন্তু সার্কাস মালিক হালিম ভাড়া সঠিক সময়ে পরিশোধ না করে হাতিটি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে লুকিয়ে বেড়ায়। এ ঘটনায় হাতির মালিক নঈমুল্লাহ থানায় অভিযোগ দাখিল করেন। অনেক খোঁজাখুঁজির পরে ঘটনাস্থলে এলাকাবাসী হাতিটি আটক করায় হাতির নকল মালিক আব্দুল হালিম ও মাহুদ হাতিটি রেখে সুকৌশলে পালিয়ে যায়।
ডিমলা থানা পুলিশ খবর পেয়ে হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে এসে আটক করে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মোঃ শওকত আলী জানান, হাতির প্রকৃত মালিক পেলে যাচাই-বাছাই করে হাতিটি দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ