নীলফামারী প্রতিনিধি: ‘হতে হবে সোচ্চার সাগরের উচ্চতা বারাবো না আর’ এই.শ্লোগান নিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বেসরকারী উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংরাদেশ, ব্র্যাক ও টিএমএসএস এর যৌথ সংযোগতিায় এবং নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএএম রফিকুন্নবীর নেতৃত্বে বনার্ঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কে আলোচনা সভায় মিলিত হয়।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক, সুলতান আলী, আরডিআরএস’র জেলা সমন্বয়কারী খ.ম রাশেদুল আরেফিন ও ব্র্যাকের রইস উদ্দিন প্রমুখ।
জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা অংশ গ্রহণ করে পরিবেশ দিবস উদযাপনের কর্মসুচীতে।