• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন |
শিরোনাম :

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের বিক্ষোভ রবিবার

Chatro Dolঢাকা: সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের কর্মী তাওহীদুল ইসলামকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করার প্রতিবাদে রবিবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার বিকালে ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।
ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ কর্মসূচি অনুমোদন করে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগ ধারাবাহিকভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেধাবী ছাত্রদের হত্যা করছে। ছাত্রলীগ এখন সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে তাওহীদুল ইসলামকে ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে হত্যাকারীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ