দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-২০১৪ এর দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দু’টি প্যানেল থেকে ৩৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রেজা হুমায়ূন ফারুক (শামিম চৌধুরী) নেতৃত্বে প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ নামে একটি মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে চেম্বারের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন’র নেতৃত্ব্ অপর একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে চেম্বার ভবনে নির্বাচন সহকারী কমিশনার অশোক কুমার কুন্ডু ও গোলাম নবী দুলালের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
রেজা হুমায়ূন ফারুক (শামিম চৌধুরী) প্যানেলের প্রার্থীরা হলেন-রেজা হুমায়ূন ফারুক (শামিম চৌধুরী), মোঃ আতাউর রহমান চৌধুরী, সত্য ঘোষ, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, জহির শাহ, মোঃ খলিলুর রহমান, মোঃ সুজা-উর-রব, শ্যামল কুমার ঘোষ, সাজেদুল আবেদীন শাহীন, মোঃ মনোয়রুর হক, মোঃ আকতারুজ্জামান জুয়েল, রঞ্জিত বসাক, মোঃ আনিছুর রহমান সাগর, মোঃ রফিকুল ইসলাম শাহ, মোঃ সানোয়ার হোসেন, মোঃ আশরাফুজ্জামান, মোঃ শাহীনুর রেজা শাহীন, মোঃ ইসতিয়াক আহমেদ, মোঃ সাইফুর রহমান ও মনিরুজ্জামান সুলতান।
চেম্বারের বর্তমান সিনিয়র সহ-সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন প্যানেলের প্রার্থীরা হলেন-মোঃ মোছাদ্দেক হুসেন, মোঃ আনোয়ারুল ইসলাম, সারওয়ার আসফাক আহমেদ লিয়ন, মোঃ সিদ্দিক গজনবী, আলহাজ্ব গোলাম হামিদুর রহমান, আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রতাপ কুমার সাহা পানু, মোঃ শামীম কবির, উদ্দীপ ভৌমিক, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ, সৈয়দ মোঃ মাইনুল ইসলাম, রাহবার কবীর পিয়াল, মোঃ মোস্তফা কামাল মিলন, শাহিদ রিয়াজ পিম, মোঃ মাজেদুর রহমান দুলাল, মোঃ জহির খান, মোঃ সাদেকুল ইসলাম ও মোঃ হারুন-উর-রশিদ খান।
আগামী ৫ জুলাই দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠত হবে। সাধারণ ১৯টি পদ, গ্রুপ এসোসিয়েট ও সহযোগি সদস্য পদে ১জন করে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ১১২১ জন ব্যবসায়ী ভোটার ভোট প্রদান করবেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশানারের দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট আশফাক আহমেদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অশোক কমার কুন্ডু ও গোলাম নবী দুলাল।