• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এসপির হাতে ধরা খেলেন ঘুষখোর এসআই

Takaসিসিনিউজ: চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) এসআই মাকসুদুর রহমান বাদীর কাছ ঘুষ নিয়ে ধরা খেলেন এসপির কাছে।
মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বাদীর কাছে ঘুষের টাকা দাবি করেন মাদারীপুরের চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির আইসি মাকসুদুর রহমান। মামলার বাদী ওই নারী বিষয়টি পুলিশ সুপারের কাছে জানান। পরে বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের পকেট থেকে দেয়া ও তার স্বাক্ষরিত টাকা ঘুষ হিসেবে গ্রহণ করে হাতে-নাতে ধরা খেলেন ওই পুলিশ কর্মকর্তা। রাতেই ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের ওই উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার বাদী এক নারীর কাছে বড় অংকের টাকা দাবি করে এস আই মাকসুদুর রহমান। বিষয়টি আমাকে জানালে আমি ওই নারীকে পরামর্শ দেই যে তিনি সর্বনিম্ন কত টাকায় মামলার তদন্ত প্রতিবেদন দেবে তা জানতে। এসআই মাকসুদ ওই নারীর সঙ্গে ৮ হাজার টাকা রফাদফা করে। আমি স্বাক্ষর দিয়ে ওই নারীর হাতে টাকা দিলে সেই টাকা ঘুষ হিসেবে গ্রহণ করে এসআই মাকসুদ। আমি গিয়ে হাত-নাতে বিষয়টি ধরে ফেলি।
পুলিশ সুপার আরো জানান, ঘুষ গ্রহণের বিষয়টি যাতে অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, তাই এই ব্যবস্থা। এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ