লাইফষ্টাইল ডেস্ক : গরমে পানি শুধু শরীরের পানিশূন্যতা দূর করে না সেইসঙ্গে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বিষাক্ত উপাদান থেকে ত্বককে রক্ষা করে। জেনে নিন ত্বকের যত্নে পানি কতটা জরুরি। নিয়মিত পানি দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বক সুন্দর ও সজীব দেখায়। এতো গেলো বাহ্যিক কথা। এছাড়া নিয়মিত পানি খেলে ত্বকে চর্বি জমতে পারেনা। ফলে ত্বকের ঝুলে পড়ার সম্ভবনা কমিয়ে ত্বকের দৃঢ়তা এনে দেয়। শরীরের বাড়তি ওজন কমিয়ে শরীর সুস্থ রাখতে সহায়তা করে। পানি ত্বকে পিএইচের ভারসাম্য রক্ষা করে। প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খেলে ত্বকের ভেতর জমে থাকা বিষাক্ততা দূর হয়।
ফলে ত্বকে কোনো ধরনের সমস্যা হয় না। ত্বকের স্থিতিস্থাপকতা পুনরুদ্ধার করে। বলিরেখা, ব্রণ, কালোদাগ ও ক্ষতের দাগ দূর করে ত্বককে সুন্দর রাখতে সহায়তা করে।