• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ফেন্সিডিলসহ আটক দুই

Fensidilনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ফুটানিরহাট এলাকা থেকে একটি আটোরিক্সায় তল্লাশী করে এসব আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলীসহ পুলিশের একটি দল একটি আটোরিক্সা তল্লাশী করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এসময় অটোরিক্সায় যাত্রীবেশে থাকা মধ্যছাতনাই গ্রামের মৃত সকিন্দ্র নাথের পুত্র বিমল চন্দ্র রায় (৩৬) ও অটোরিক্সার মালিক একই গ্রামের মৃত করম আলীর ছেলে আমিনুল ইসলামকে (৩২) আটক করা হয়।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী জানান, এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় (মাদক চোরাচালান) মামলা হয়েছে (মামলা নং-৬)। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ